ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা এবং ৪৭(৩) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক কর্তৃক স্বতন্ত্র পরিচালক হিসেবে সম্প্রতি তাকে নিয়োগ দেয়া হয়। পরে মঙ্গলবার ন্যাশনাল ব্যাংকের ৫৪৭তম পর্ষদ সভায় অংশগ্রহণ করেন। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

জানা যায়, দেশের ব্যাংক ও আর্থিক খাতে আখতার হোসেনের ৩৭ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। ১৯৮৮ সালে অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। পরবর্তী সময়ে মার্কেন্টাইল ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এর মধ্যে এক্সিম ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক (অন্তর্বর্তীকালীন দায়িত্ব) এবং শাহজালাল ইসলামী ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজ করেন। এছাড়া তিনি শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের মনোনীত পরিচালকও ছিলেন।

আখতার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিকম (অনার্স) ও হিসাববিজ্ঞানে এমকম সম্পন্ন করেন। পরবর্তী সময়ে ব্যাংক অব ইংল্যান্ড স্কলারশিপ প্রোগ্রামের আওতায় যুক্তরাজ্যের হাল বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।