সম্প্রতি সৈয়দপুরের একটি হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হোসনে আরা শিখা। অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংকের পক্ষে ছিলেন ট্রাস্ট ব্যাংক ট্রেনিং একাডেমির অধ্যক্ষ ও এসইভিপি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ শামসুজ্জামান; ব্যাংকের হেড অব বিজনেস ও এসইভিপি মাহবুব হোসেন এবং এসএমই বিভাগের প্রধান ও এসভিপি সাদাত আহমদ খানসহ সংশ্লিষ্ট অঞ্চলের শাখা ব্যবস্থাপকরা।

ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, এ আয়োজনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে উদ্যোক্তা উন্নয়নে ট্রাস্ট ব্যাংক তার অঙ্গীকারের প্রতিফলন ঘটিয়েছে।

এ কর্মসূচি এসআইসিআইপির প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন ইউনিট (পিআইইউ), বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট (এসএমইএসপিডি) এবং ট্রাস্ট ব্যাংকের মধ্যে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় সমঝোতা স্মারকের (এমওইউ) আওতায় পরিচালিত হয়।