রমজান ও ঈদ উপলক্ষে ডিজিটাল পেমেন্ট প্রতিষ্ঠান ভিসা বাংলাদেশের গ্রাহক ও কার্ডহোল্ডারদের জন্য ‘মন খুলে’ শীর্ষক ক্যাম্পেইন শুরু করেছে। এর মাধ্যমে গ্রাহকদের মন খুলে কেনাকাটায় উৎসাহিত করা হচ্ছে, যেখানে ভিসা কার্ড দিয়ে পেমেন্ট করলেই থাকবে আকর্ষণীয় সব পুরস্কার। ভিসা কর্তৃপক্ষ গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
ফেব্রুয়ারির প্রথম দিন থেকে শুরু হওয়া ভিসার নতুন ক্যাম্পেইনটি চলবে ৩১ মার্চ পর্যন্ত। এছাড়া একই সময়ের মধ্যে ‘স্পেন্ড অ্যান্ড উইন’ অফারে অংশ নেয়া যাবে, যেখানে ভিসা কার্ডে কেনাকাটায় থাকছে বিভিন্ন পুরস্কার জেতার সুযোগ। গ্র্যান্ড প্রাইজ হিসেবে থাকছে বিদেশ ভ্রমণের সুযোগ। এছাড়া থাকছে টেলিভিশন, স্মার্টফোন, গহনা ও গিফট ভাউচার। ক্যাম্পেইন চলাকালে যতবার ভিসা কার্ড দিয়ে পেমেন্ট করা হবে, পুরস্কার জেতার সম্ভাবনা তত বাড়বে।
এ প্রসঙ্গে ভিসার বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ বলেন, ‘রমজান ও ঈদ বাংলাদেশে আনন্দ, সহমর্মিতা ও একাত্মতাবোধের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। তাই ভিসা কার্ডহোল্ডারদের ঈদের কেনাকাটা আরো আনন্দময় করে তুলতে আমরা এ ক্যাম্পেইন শুরু করেছি। সহজ ও নিরাপদ ভিসা পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে ঈদ উৎসবকে আরো অর্থবহ করে তোলাই আমাদের লক্ষ্য।’










