আইএফআইসি ব্যাংক পিএলসি এবং বেজ ক্যাম্প অ্যাডভেঞ্চার্সের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। আইএফআইসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ অব এইচআর অ্যান্ড লজিস্টিকস কেএআরএম মোস্তফা কামাল এবং বেজ ক্যাম্প অ্যাডভেঞ্চার্সের ব্যবস্থাপনা পরিচালক তামজিদ সিদ্দিক স্পন্দন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ সমঝোতা স্মারক হস্তান্তর করেন।