জাপানে রাবারের ভবিষ্যৎ সরবরাহ মূল্য হ্রাস পেয়েছে। মূলত করোনা মহামারী প্রতিরোধে দেশটির সরকার জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর ঘোষণা দেয়ার পরই পণ্যটির দরপতন ঘটেছে। খবর বিজনেস রেকর্ডার।

জাপানের ওসাকা এক্সচেঞ্জে আগামী বছরের জানুয়ারিতে রাবার সরবরাহ চুক্তিমূল্য দশমিক ২ শতাংশ বা দশমিক ৫ ইয়েন কমেছে। কার্যদিবস শেষে প্রতি কেজি রাবারের দাম ২১৭ দশমিক ৩ ইয়েনে নেমেছে।

এদিকে সাংহাই ফিউচারস এক্সচেঞ্জেও (এসএফই) রাবারের ভবিষ্যৎ সরবরাহ মূল্য হ্রাস পেয়েছে। এফএফইতে পণ্যটির জানুয়ারিতে সরবরাহ চুক্তিমূল্য দশমিক ৫ শতাংশ কমেছে। দিনশেষে প্রতি টন রাবারের মূল্য ১৪ হাজার ৪৭৫ ইউয়ানে নেমেছে।