ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের নিয়ে ক্যাশ ম্যানেজমেন্ট ও অপারেশন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মসূচিতে ক্যাশ ম্যানেজমেন্ট ও অপারেশন বিষয়ক বিভিন্ন সেশন পরিচালিত হয়। অনুষ্ঠানে ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. হাবিবুর রহমানসহ অনুষদ সদস্যরা উপস্থিত ছিলেন।