সাউথইস্ট ব্যাংক পিএলসি বিশেষ সিএসআর ফান্ডের আওতায় বিভিন্ন ক্ষেত্রে চাষাবাদ ও এ সম্পর্কিত যন্ত্রপাতি ক্রয় করতে কৃষকদের আর্থিক সহায়তা করেছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসেনের উপস্থিতিতে বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টারের (কোডাক) পরিচালক ইমরুল হাসানের কাছে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় সাউথইস্ট ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মাসুম উদ্দীন খান এবং আবিদুর রহমান চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।