সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়নে এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের সহযোগিতায় পরিচালিত এ প্রশিক্ষণের লক্ষ্য ছিল সম্ভাবনাময় উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি, উদ্ভাবনী সক্ষমতা বিকাশ এবং শিল্প খাতের প্রতিযোগিতামূলক সক্ষমতা জোরদার করা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের যুগ্ম পরিচালক এবং স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর মো. আইয়ুব আলী। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও রিজিওনাল হেড মো. আব্দুল হালিম। বিশেষ অতিথি ছিলেন প্রাইম ব্যাংকের হেড অব এস বিজনেস অ্যান্ড রিফাইন্যান্স শেখ নূর আলম। তিনি বলেন, ‘নতুন উদ্যোক্তাদের সক্ষমতা উন্নয়ন এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের বিকাশে প্রাইম ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। উদ্যোক্তাদের জন্য পুনঃঅর্থায়ন সুবিধা, উপযোগী ব্যাংকিং সেবা এবং প্রয়োজনভিত্তিক আর্থিক সমাধান প্রদানের মাধ্যমে তাদের পাশে থাকবে প্রাইম ব্যাংক।’
প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের আওতায় নাটোরে আয়োজিত মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেছে প্রাইম ব্যাংক।










