তাইওয়ানের টিএসএমসির ওপর নির্ভরতা কমাতে গুগল এ উদ্যোগ নিয়েছে। শিল্প খাতভিত্তিক সাময়িকী দ্য ইনফরমেশনের প্রতিবেদনে বলা হয়, ‘আইসফিশ’ কোডনামের এ চিপের মূল অংশ টিএসএমসি তৈরি করবে। তবে মেমোরির সঙ্গে সংযোগকারী অংশটি তৈরি করতে পারে স্যামসাং। চিপটি তৈরিতে নিজস্ব ২ ন্যানোমিটার প্রযুক্তি ব্যবহার করবে প্রতিষ্ঠানটি। চিপ ডিজাইনিং প্রতিষ্ঠান মিডিয়াটেকের সহায়তায় তৈরি এ চিপের উৎপাদন ২০২৮ সালে শুরু হতে পারে। খবর ও ছবি রয়টার্স
এআই চিপ তৈরিতে স্যামসাংয়ের সঙ্গে আলোচনা করছে গুগল
পরবর্তী প্রজন্মের এআই প্রসেসরের একটি গুরুত্বপূর্ণ অংশ তৈরির জন্য স্যামসাং ইলেকট্রনিকসের সঙ্গে আলোচনা করছে প্রযুক্তি জায়ান্ট গুগল।










