ইকুইটি প্রপার্টি ম্যানেজমেন্ট লিমিটেড ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্প্রতি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে। প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে এ আয়োজনে সকল কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক উদ্বোধনী বক্তব্য দেন। পরবর্তীতে ব্যবস্থাপনা পরিচালক, উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং পরিচালকমণ্ডলী প্রতিষ্ঠানের ২৭ বছরের সফল পথচলা, অর্জন, গ্রাহক আস্থা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বক্তব্য দেন।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে গুণগত মানসম্পন্ন আবাসন নির্মাণ ও নির্ভরযোগ্য সেবার মাধ্যমে প্রতিষ্ঠানটি গ্রাহকদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, সফল প্রকল্প ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি করপোরেট ভিডিও প্রদর্শন করা হয়।

পাশাপাশি কর্মকর্তা ও কর্মচারীদের নিষ্ঠা, কর্মদক্ষতা ও গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘প্রমিসিং নিউকামার অ্যাওয়ার্ড, অপারেশনাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড, কনস্ট্রাকশন ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড, রিলায়েবল চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড, চেয়ারম্যান’স অ্যাওয়ার্ড দেয়া হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা, পুরস্কার বিতরণ ও সৌহার্দ্যপূর্ণ মিলনমেলার আয়োজন করা হয়।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, ১৯৯৯ সালে যাত্রা শুরু করার পর থেকে ইকুইটি প্রপার্টি ম্যানেজমেন্ট লিমিটেড আধুনিক, নিরাপদ ও মানসম্মত আবাসন নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম পরিচালনা করবে।- বিজ্ঞপ্তি