চলমান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ানোর কথা ভাবছে দ্য সুইস ন্যাশনাল ব্যাংক (এসএনবি)। সম্প্রতি প্রকাশিত এক সাক্ষাৎকারে এ কথা জানান ব্যাংকটির চেয়ারম্যান থমাস জর্ডান। তিনি জানান, বেশির ভাগ কেন্দ্রীয় ব্যাংকের মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ২ শতাংশ। কিন্তু এসএনবি আরো রক্ষণশীল। ২ শতাংশ লক্ষ্যমাত্রা কোনো মতবাদ নয়। আবার কোনো গোষ্ঠীর ইচ্ছাও নয়। মূল্যস্ফীতির হার যদি লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যায়, তখন মুদ্রানীতিতেও পরিবর্তন আনা হবে। রয়টার্স
সুদহার বাড়াবে সুইস ন্যাশনাল ব্যাংক
চলমান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ানোর কথা ভাবছে দ্য সুইস ন্যাশনাল ব্যাংক (এসএনবি)।










