কুষ্টিয়ায় মিডল্যান্ড ব্যাংক পিএলসির ভেড়ামারা শাখা ভেড়ামারা-প্রাগপুর হাইওয়ে সড়কের বাবর আলী সুপার মার্কেটে স্থানান্তর করা হয়েছে। এ উপলক্ষে সোমবার নতুন ঠিকানায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আহসান-উজ জামান স্থানান্তরিত শাখাটি উদ্বোধন করেন।

অনুষ্ঠানে হেড অব রিটেইল ডিস্ট্রিবিউশন ও চিফ ব্যাংকান্স্যুরেন্স অফিসার (সিবিও) মো. রাশেদ আকতার এবং ভেড়ামারা শাখার শাখা ব্যবস্থাপক মো. সাইফুর রহমানসহ ব্যাংকের সাধারণ সেবা বিভাগের প্রধান এবং ভেড়ামারা শাখার এরিয়া প্রধান ও ক্লাস্টার প্রধানরা উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, মিডল্যান্ড ব্যাংকের গ্রাহক ও স্থানীয় ব্যবসায়ীরা। উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্যাংকের জনসংযোগ প্রধান মো. রাশেদুল আনোয়ার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মিডল্যান্ড ব্যাংকের এমডি ও সিইও মো. আহসান-উজ জামান উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং হিসাব খোলার মাধ্যমে ব্যাংকের সঙ্গে সম্পর্ক তৈরির অনুরোধ জানান। পাশাপাশি সর্বোত্তম গ্রাহকসেবা নিশ্চিত করার জন্য শাখা কর্মকর্তাদের নির্দেশনা দেন। তিনি গ্রাহকদের যেকোনো জায়গা থেকে যেকোনো সময় আধুনিক ব্যাংকিং সেবা উপভোগ করতে ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং প্লাটফর্ম ‘মিডল্যান্ড অনলাইন’ ব্যবহারের অনুরোধ জানান।