শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. সানাউল্লাহ সাহিদ। এ সময় বিভিন্ন খাতে অর্থায়ন এবং ব্যাংকিং সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়।
সভায় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান খন্দকার শাকিব আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংকের পরিচালক ও কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ, আক্কাচ উদ্দিন মোল্লা, প্রকৌশলী মো. তৌহীদুর রহমান, ফকির আখতারুজ্জামান এবং আবদুল হাকিম সভায় অংশ নেন।
সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ এবং পর্ষদ সচিবালয়ের ভাইস প্রেসিডেন্ট এ এইচ এম আশরাফ উদ্দিনও উপস্থিত ছিলেন।
—বিজ্ঞপ্তি










