ট্রান্সকম বেভারেজেস বাংলাদেশ/পেপসিকো ও শো-মোশন লিমিটেড/স্টার সিনেপ্লেক্সের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী এককভাবে ট্রান্সকম বেভারেজেস বাংলাদেশ/পেপসিকো দেশের সব স্টার সিনেপ্লেক্সে কার্বোনেটেড ও নন-কার্বোনেটেড বেভারেজ সরবরাহ করবে। স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান এবং ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর (অপারেশনস) দিপেন্দর সিং তিওয়ানাসহ উভয় প্রতিষ্ঠানের সিনিয়র কর্মকর্তারা এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।