সোনালী ব্যাংক পিএলসির ১৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী। সভায় অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. আজিমুদ্দিন বিশ্বাস, ব্যাংকের শেয়ারহোল্ডার ও পরিচালক এবিএম রুহুল আজাদ, ড. দৌলতুন্নাহার খানম, মোল্লা আব্দুল ওয়াদুদ, অধ্যাপক ড. মো. কায়কোবাদ, ড. মো. মতিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।