ইউনিয়ন ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট আয়োজিত ২১ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের সমাপনী অনুষ্ঠান গতকাল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবিএম মোকাম্মেল হক চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মো. হেদায়েত উল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও প্রশিক্ষণার্থীদের পেশাদারত্বের সঙ্গে কাজ করার এবং সঠিকভাবে তাদের ওপর অর্পিত দায়িত্ব প্রতিপালনের ও গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার পরামর্শ দেন।
ইউনিয়ন ব্যাংকে ফাউন্ডেশন কোর্সের সমাপনী
ইউনিয়ন ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট আয়োজিত ২১ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের সমাপনী অনুষ্ঠান গতকাল অনুষ্ঠিত হয়।










