এতে স্বাগত বক্তব্য দেন আইকিউএসির পরিচালক ড. হালিমুর আর খান। তিনি তার বক্তব্যে যৌন হয়রানি বিষয়ে সচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন এবং এ ধরনের যেকোনো হয়রানি বা বৈষম্যের বিরুদ্ধে এনএসইউর কঠোর শূন্য সহনশীলতা নীতির কথা পুনর্ব্যক্ত করেন। কর্মশালা সিরিজটির উদ্বোধন করেন এনএসইউর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক নেছার ইউ. আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব খান। তারা একটি সম্মানজনক ও অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ গড়ে তুলতে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষকদের সক্রিয় সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরেন।

কর্মশালার সেশনগুলো পরিচালনা করেন এনএসইউর ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক নোভা আহমেদ এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের সহকারী অধ্যাপক ও সমাজকর্মী ড. অবন্তী হারুন। সেশনগুলোতে যৌন হয়রানি সম্পর্কে সচেতনতা, জেন্ডার ইকুইটি, পেশাগত আচরণ, সম্মানজনক কর্মপরিবেশ এবং একটি নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক একাডেমিক পরিবেশ বজায় রাখার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।