সাউথইস্ট ব্যাংক পিএলসি বিশেষ সিএসআর ফান্ডের আওতায় বিভিন্ন ক্ষেত্রে চাষাবাদ ও এ সম্পর্কিত যন্ত্রপাতি ক্রয় করতে কৃষকদের আর্থিক সহায়তা করেছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসেনের উপস্থিতিতে বেসরকারি উন্নয়ন সংস্থা পেজ ডেভেলপমেন্ট সেন্টারের নির্বাহী পরিচালক মো. ইউনূসের কাছে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় সাউথইস্ট ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মাসুম উদ্দীন খান এবং আবিদুর রহমান চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কৃষকদের আর্থিক সহায়তা দিল সাউথইস্ট ব্যাংক
সাউথইস্ট ব্যাংক পিএলসি বিশেষ সিএসআর ফান্ডের আওতায় বিভিন্ন ক্ষেত্রে চাষাবাদ ও এ সম্পর্কিত যন্ত্রপাতি ক্রয় করতে কৃষকদের আর্থিক সহায়তা করেছে।










