চলতি বছরের প্রথম তিন মাসে প্রতিষ্ঠানটি ৯ কোটি ৯০ লাখ ডলার নিট লোকসান গুনেছে। আগের বছরের একই সময়ে কোম্পানির মুনাফা ছিল ৩৯ কোটি ৫০ লাখ ডলার।

সিঙ্গাপুরভিত্তিক চীনা অনলাইন পোশাক বিক্রেতা প্রতিষ্ঠানটি জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছোট চালানের ওপর শুল্কছাড় সুবিধা তুলে নেয়ার পর যুক্তরাষ্ট্রে বিক্রি শ্লথ হয়ে পড়ে। এছাড়া চলমান যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য যুদ্ধ ও ইরান যুদ্ধের কারণে পরিবহন ব্যয় বেড়ে সরবরাহে বিলম্ব ঘটছে।

বাড়তি শুল্কের চাপ সামলাতে মার্কিন বাজারে পণ্যের দাম বাড়ানোসহ নানা পদক্ষেপ নিচ্ছে কোম্পানিটি। হংকংয়ের পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে প্রাথমিক পাবলিক অফারিংয়ের (আইপিও) প্রস্তুতি হিসেবে এসব তথ্য প্রকাশ করেছে শেইন। খবর বিবিসি