ব্যাংক এশিয়ার কর্মকর্তাদের জন্য আয়োজিত ৬১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সার্টিফিকেট বিতরণ সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) শাফিউজ্জামান প্রধান অতিথি হিসেবে কোর্সে অংশগ্রহণকারী কর্মকর্তাদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন। রাজধানীর ব্যাংক এশিয়া ইনস্টিটিউট ফর ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট (বিএআইটিডি) এ আয়োজিত সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও প্রধান মানবসম্পদ কর্মকর্তা আলকনা কে চৌধুরী এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বিএআইটিডির প্রধান এম এসামুল আরিফিন উপস্থিত ছিলেন।
ব্যাংক এশিয়ার বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সার্টিফিকেট বিতরণ
ব্যাংক এশিয়ার কর্মকর্তাদের জন্য আয়োজিত ৬১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সার্টিফিকেট বিতরণ সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।










