প্রচলিত ঋণ এবং ইসলামিক (সালাম) ফাইন্যান্সিং—উভয় ব্যবস্থার আওতায় এ সুবিধা পাওয়া যাবে। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল তথ্য জানানো হয়। 

সম্প্রতি অনুষ্ঠিত ব্যাংকের ১৮৩তম পরিচালনা পর্ষদের সভায় এ ফাইন্যান্সিং সুবিধার উদ্বোধন করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আহসান খান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য মাস্টার আবুল কাশেম, একেএম বদিউল আলম, হাফিজুর রহমান সরকার, শেহনাজ পারভীন, মোহাম্মদ হেলাল মিয়া, মো. কামাল হোসেন এবং আব্দুল আলিম মন্ডল। অন্যদের মধ্যে আরো ছিলেন স্বতন্ত্র পরিচালক রিয়াজ আহমেদ চৌধুরী, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) ইমতিয়াজ ইউ আহমেদ এবং উপব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল হুদা সরকার।

ব্যাংকটির তথ্যমতে, চিকিৎসক, প্রকৌশলী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, চার্টার্ড সেক্রেটারি, স্থপতি, দন্ত চিকিৎসক, ফার্মাসিস্ট ও ভেটেরিনারিয়ানসহ নিবন্ধিত পেশাজীবীরা নতুন গাড়ি কেনা, বাড়ি নির্মাণ বা ক্রয় এবং অন্যান্য ব্যক্তিগত আর্থিক প্রয়োজন মেটাতে এ ফাইন্যান্সিং সুবিধা নিতে পারবেন। যোগ্য গ্রাহকরা বিশেষ সুদ বা মুনাফার হার, দ্রুত ঋণ প্রক্রিয়াকরণ, সহজ ডকুমেন্টেশন, নিবেদিত রিলেশনশিপ সাপোর্ট এবং নির্বাচিত প্রসেসিং ও সার্ভিস ফিতে ছাড়ের সুবিধা পাবেন বলে জানিয়েছে ব্যাংকটি।

মিডল্যান্ড ব্যাংক জানায়, দেশের পেশাজীবীদের জন্য সহজ, দ্রুত ও সাশ্রয়ী ফাইন্যান্সিং নিশ্চিত করার পাশাপাশি ব্যাংকের রিটেইল ঋণ পোর্টফোলিও শক্তিশালী করাই এ উদ্যোগের লক্ষ্য। একই সঙ্গে উদ্ভাবনী আর্থিক পণ্য ও সেবার মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছে ব্যাংকটি।