সম্প্রতি পুঁজিবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির শেয়ারদর অস্বাভাবিক হারে বাড়ছে। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এক চিঠির মাধ্যমে কোম্পানিটি জানিয়েছে, এ ধরনের মূল্যবৃদ্ধির কারণ সম্পর্কে তারা অবগত নয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ৭ সেপ্টেম্বর ডিএসইতে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ারদর ছিল ৪৩ টাকা ৮০ পয়সা। সর্বশেষ গতকাল শেয়ারটির দর দাঁড়িয়েছে ৫২ টাকা ৩০ পয়সায়। এ সময়ের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৯ শতাংশ।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৪ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫৩ পয়সা। ৩০ জুন ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ২১ পয়সায়।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ১ টাকা ৬৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৯৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২১ টাকা ৭০ পয়সায়।

২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ১ টাকা ৯৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ১৫ পয়সা।

৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৯ টাকা ২৪ পয়সায়।

২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ১ টাকা ১৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৯৫ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৯ টাকা ৭৫ পয়সায়।

২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৯৫ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ২ টাকা ৮ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২০ টাকা ৭৮ পয়সায়।

২০২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৮ পয়সা, আগের হিসাব বছরে ইপিএস ছিল ১ টাকা ৬৮ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২০ টাকা ৩৮ পয়সায়।