ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) শুদ্ধাচার পুরস্কার ২০২২-২৩ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। পুরস্কার প্রদান অনুষ্ঠান সম্প্রতি আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। আইসিবির ব্যবস্থাপনা পরিচালক শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত কর্মচারীদের সার্টিফিকেট, ক্রেস্ট ও চেক প্রদান করেন। আইসিবির সাবসিডিয়ারি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা, আইসিবির মহাব্যবস্থাপক এবং আইসিবি কর্মকর্তা সমিতি, আইসিবি কর্মচারী ইউনিয়ন ও বঙ্গবন্ধু পরিষদের (আইসিবি শাখা) প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আইসিবির শুদ্ধাচার পুরস্কার প্রদান
ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) শুদ্ধাচার পুরস্কার ২০২২-২৩ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।










