যশোর জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের (জেসিআই) আন্তর্জাতিক সম্মেলন-২০২৩-এ যোগ দিতে সুইজারল্যান্ডে গেছেন তরুণ উদ্যোক্তা ব্যারিস্টার ওয়ালিউর রহমান খান। গতকাল তিনি ঢাকা ত্যাগ করেন। ওয়ালিউর রহমান সংগঠনের কার্যনির্বাহী কমিটির সহসভাপতি ও গাংচিল গ্রুপের প্রধান নির্বাহী। ১৪-১৮ নভেম্বর সুইজারল্যান্ডের জুরিখে অনুষ্ঠেয় কংগ্রেসে ১১০টিরও বেশি দেশের তরুণ ব্যবসায়ীরা যোগ দেবেন।
সম্মেলনে তারা ব্যবসা-বাণিজ্যের টেকসই উন্নয়ন আধুনিকীকরণ ও গ্রিন এনার্জি বিষয়ে মতবিনিময় করবেন।

জেসিআইয়ের আন্তর্জাতিক কংগ্রেসে যোগদানের পাশাপাশি ব্যারিস্টার ওয়ালিউর রহমান খান বিভিন্ন দেশের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় অংশ নেবেন। তিনি আগামী ২০ নভেম্বর বাংলাদেশে ফিরে আসবেন বলে সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তিনি সবার কাছে দোয়া কামনা করেছেন।