লিজার হোটেলিয়ার্স অব বাংলাদেশ (এলএইচবি) ইফতার গেট-টুগেদারের আয়োজন করেছে। রোববার (২২ ফেব্রুয়ারি) হোটেল আমারি ঢাকাতে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন লিজার হোটেলের হোটেলিয়াররা অংশ নেন।
এতে বিশেষ অতিথি ছিলেন হোটেলিয়ার শাহিদ হামিদ, রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলের জেনারেল ম্যানেজার মো. আল-আমিন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ডেপুটি ডিরেক্টর মহিবুল ইসলাম।
ইফতার আয়োজনটি গুস্তাভের সৌজন্যে অনুষ্ঠিত হয়। স্পন্সর পার্টনার ছিল পুষ্টি বাই টি কে গ্রুপ, মুমতাজ হারবাল প্রোডাক্টস, ইট্রিপি ডটকম, ইকো ট্রাভেলার্স, সাভয় আইসক্রিম এবং হসপিটালিটি পার্টনার ছিল হোটেল আমারি ঢাকা।
সন্ধ্যায় লিজার হোটেলিয়ার্স অব বাংলাদেশের নবগঠিত ৬১ সদস্যবিশিষ্ট কমিটির আনুষ্ঠানিক ঘোষণা হয়। সভাপতি মোহাম্মদ ইমরান হুমায়ুন খান, সিনিয়র সহসভাপতি মো. নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক শামীম হাসানের নেতৃত্বে এ কমিটি গঠিত হয়। নতুন এ কমিটি সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল ও শক্তিশালী করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
-বিজ্ঞপ্তি










