‘বন্ধুত্বের বন্ধন’ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চলের ৮২ জন রিটেইলার অংশ নেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি। সম্প্রতি ব্যাংককের একটি হোটেলে অনুষ্ঠিত এ সম্মেলনের আয়োজন করে দেশের শিল্পপ্রতিষ্ঠান আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ সিমেন্ট।
অনুষ্ঠানে আকিজ বিল্ডিং সলিউশনস ক্লাস্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আসাদুল হক সুফিয়ানী বলেন, ‘রিটেইলারদের আস্থা, সহযোগিতা ও নিরলস পরিশ্রমের ওপর ভিত্তি করেই আকিজ সিমেন্ট বর্তমান অবস্থানে পৌঁছেছে। আমাদের রিটেইলার নেটওয়ার্কের শক্তিকে কাজে লাগিয়ে আকিজ সিমেন্ট আগামী দিনগুলোতে দেশের নির্মাণ শিল্পে আরো শক্তিশালী অবস্থান তৈরি করবে।’
আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান বলেন, ‘আকিজ রিসোর্স সবসময় বিশ্বাস করে টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধির ভিত্তি হলো মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক। আমাদের রিটেইলাররা দেশের প্রতিটি প্রান্তে আমাদের পণ্য ও সেবা পৌঁছে দেন। তাদের এ অবদানের স্বীকৃতি দেয়া আমাদের দায়িত্ব আর “বন্ধুত্বের বন্ধন” এ চেতনাকেই প্রতিফলিত করে।’
সম্মেলনে আকিজ রিসোর্সের ক্লাস্টার চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (আকিজ বিল্ডিং ম্যাটেরিয়ালস) মোস্তাক আহমেদ এবং আকিজ সিমেন্টের হেড অব মার্কেটিং সুব্রত কুমার সিংহসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










