যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন গতকাল এ তথ্য নিশ্চিত করে। নিয়ন্ত্রক সংস্থাটি জানায়, ফোর্ডের ২০১৮-২৪ মডেলের নির্দিষ্ট কিছু ‘ফোর্ড এক্সপেডিশন’ গাড়ির সেন্টার কনসোলে ক্রোম প্লেটিং ব্যবহার করা হয়েছে। সময়ের সঙ্গে এ প্লেটিংয়ে বুদ্বুদ তৈরি হতে ও এর চামড়া উঠে যেতে পারে। ফলে কনসোলের কোণগুলো ধারালো হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। গাড়িতে থাকা যাত্রীরা এ ধারালো অংশের সংস্পর্শে এলে আহত হওয়ার ঝুঁকি বাড়তে পারে। খবর রয়টার্স