আমি নিয়মিত বণিক বার্তা পড়ি এবং বেশ মনোযোগ দিয়ে পড়ি। বণিক বার্তার মাধ্যমে ব্যক্তিগতভাবে কয়েকটি দিক থেকে বেশ উপকৃত হই। প্রথমত, সামষ্টিক অর্থনীতির বিভিন্ন সূচক সম্পর্কে হালনাগাদ তথ্য পাই। যেমন রফতানি খাত, রেমিট্যান্স, আমদানি খাত, ব্যাংক ব্যবস্থা থেকে বেসরকারি খাতে ঋণের প্রবাহ প্রভৃতি সূচক। দ্বিতীয়ত, দৈনিকটি অনেক বিশ্লেষণধর্মী প্রবন্ধ প্রকাশ করে। এসব প্রবন্ধ লেখায় যারা অবদান রাখছেন, তারা দেশের স্বনামধন্য অর্থনীতিবিদ কিংবা অন্যান্য ক্ষেত্রে বিশেষ পারদর্শিতা আছে, এমন ব্যক্তি। তাদের লেখা পড়ি, সমৃদ্ধ হই। এছাড়া বণিক বার্তা বিভিন্ন ইস্যুতে বিশেষজ্ঞদের সাক্ষাত্কার প্রকাশ করে। এগুলো থেকে যথেষ্ট মাত্রায় উপকৃত হই। তৃতীয়ত, বেশ অনেক ক্ষেত্রেই দৈনিকটিতে অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশ পায়। বিশেষ করে বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদের যে প্রাতিষ্ঠানিক দুর্বলতা আছে, সরকারি কর্মকাণ্ড বাস্তবায়নের ক্ষেত্রে যে শিথিলতা বা অনেক ক্ষেত্রে যে দুর্নীতি আছে, সেগুলো সম্পর্কে গবেষণালব্ধ ফলাফল প্রকাশ পেয়ে থাকে বণিক বার্তায়। আমি মনে করি, এগুলো অনেকের জন্যই উপকারী। এসব প্রতিবেদন থেকে একদিকে সাধারণ মানুষ যেমন দেশের পরিস্থিতি সম্পর্কে অবগত হতে পারে, অন্যদিকে সরকারি কর্মকাণ্ড বাস্তবায়নে দায়িত্বশীলরাও এ ধরনের প্রতিবেদন, বিশ্লেষণমূলক প্রবন্ধ, মতামত থেকে উপকৃত হতে পারেন এবং সেভাবে তারা তাদের কর্মকাণ্ড পরিচালনা করতে পারেন। সব মিলিয়ে আমি বণিক বার্তা পরিবারকে সাধুবাদ জানাই।
আমি নিয়মিত বণিক বার্তা পড়ি এবং বেশ মনোযোগ দিয়ে পড়ি। বণিক বার্তার মাধ্যমে ব্যক্তিগতভাবে কয়েকটি দিক থেকে বেশ উপকৃত হই। প্রথমত, সামষ্টিক অর্থনীতির বিভিন্ন সূচক সম্পর্কে হালনাগাদ তথ্য পাই। যেমন রফতানি খাত, রেমিট্যান্স, আমদানি খাত, ব্যাংক ব্যবস্থা থেকে বেসরকারি খাতে ঋণের প্রবাহ প্রভৃতি সূচক। দ্বিতীয়ত, দৈনিকটি অনেক বিশ্লেষণধর্মী প্রবন্ধ প্রকাশ










