নিজ দলের ভেতরে ক্রমবর্ধমান চাপের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সম্প্রতি উত্তর-পশ্চিম ইংল্যান্ডের মেকারফিল্ড উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি বার্নহামের বড় জয়ের পর তার ওপর চাপ আরো বেড়ে যায়। খবর বিবিসি।

স্টারমার জানিয়েছেন, লেবার পার্টির নেতা পদ থেকেও সরে দাঁড়াচ্ছেন এবং এ বিষয়ে রাজা তৃতীয় চার্লসকে অবহিত করেছেন। এছাড়া দলের জাতীয় নির্বাহী কমিটিকে নতুন দলীয় নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু করার আহ্বান জানিয়েছেন তিনি।

পদত্যাগের ঘোষণায় স্টারমার বলেন, ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন এবং উত্তরসূরিকে পূর্ণ সমর্থন দেবেন।

কিয়ার স্টারমার বলেন, নতুন নেতা এমন একটি ব্রিটেনের দায়িত্ব গ্রহণ করবেন, যা দুই বছর আগের তুলনায় আরো শক্তিশালী ও ন্যায়ভিত্তিক অবস্থানে রয়েছে।

বর্তমানে অ্যান্ডি বার্নহামকে স্টারমারের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছে।