স্থানীয় সময় গতকাল সকালে দেশটির পশ্চিমাঞ্চলে আঘাত হানা ভূমিকম্পে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত ও ধসে পড়েছে। ধসে পড়া ভবনের নিচে আরো মানুষ আটকা থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পেরেইরা শহরের মেয়র মাউরিসিও সালাজার জানান, ভূমিকম্পে প্রথম দিকে অন্তত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। পরে মৃতের সংখ্যা বেড়ে একশ ছাড়ায়। ১১১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট আবেলার্দো ডে লা এস্প্রিয়েলা।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, গতকাল পশ্চিম কলম্বিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এতে কলম্বিয়ার বিভিন্ন অঞ্চলের পাশাপাশি প্রতিবেশী একুয়েডরেও শক্তিশালী কম্পন অনুভূত হয়। আতঙ্কে বিভিন্ন এলাকার বাসিন্দারা ঘরবাড়ি ও ভবন ছেড়ে নিরাপদ স্থানে চলে যায়।

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল চোকো অঞ্চলের সান হোসে দেল পালমার পৌর এলাকার কাছে। স্থানটি রাজধানী বোগোটা থেকে প্রায় ৪০০ কিলোমিটার পশ্চিমে। ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ১০৭ কিলোমিটার।