ইতালিতে আঁকা হলো চিত্রশিল্পী পাবলো পিকাসোর
সবচেয়ে বড় প্রতিকৃতিটি। পুরো চিত্রকর্মে রংতুলির কোনো ভূমিকা নেই, ব্যবহার করা হয়েছে
আধুনিক কৃষিযন্ত্র ট্র্যাক্টর। খবর দ্য গার্ডিয়ান।
উত্তর ইতালির একটি পতিত ভূমিতে প্রতিকৃতিটি
এঁকেছেন দারিও গাম্বারিন। এই ল্যান্ড আর্টিস্ট বিখ্যাত ব্যক্তিদের এ ধরনের ছবি এঁকে
বেশ আগেই খ্যাতি পেয়েছেন। এবার তার আর্ট প্রোফাইলে যোগ হলো মাস্টার পেইন্টার পিকাসোর
ছবি।
১৯০৭ সালে পিকাসো তার বিখ্যাত আত্ম-প্রতিকৃতিটি
আঁকেন। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে ভেরোনার কাস্তাগনারোর মাঠে ছবিটি এঁকেছেন গাম্বারিন।
তার দাবি এটিই স্প্যানিশ চিত্রশিল্পীর সবচেয়ে বড় প্রতিকৃতি।
১৯৭৩ সালের ৮ এপ্রিল ফ্রান্সে মারা যান
পিকাসো। সেই দিনটি স্মরণ করলেন গাম্বারিন।
২০১৩ সালের ৫০তম মৃত্যুবার্ষিকীর আগে সাবেক
মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির প্রতিকৃতির মাধ্যমে নিজের প্রতিভার ঝলক দেখান গাম্বারিন।
একই বছর গাম্বারিন ২৫ হাজার বর্গ মিটার
মাঠে পোপ ফ্রান্সিসের ছবি আঁকেন তিনি।
সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার জন্য পোপ উপবাস
ও প্রার্থনার দিন ঘোষণা করার পর ইতালিয়ান শিল্পী গাম্বারিন পারিবারিক মাঠে ট্রাক্টর
দিয়ে শিল্পকর্ম তৈরির সিদ্ধান্ত নেন।
২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের
আগে গাম্বারিন তার ট্র্যাক্টর ব্যবহার করে ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি তৈরি করেন। একই সময়ে নির্বাচনের আগের প্রার্থী হিলারি ক্লিনটনের প্রতিকৃতিও এঁকেছিলেন তিনি।











