মার্কিন হামলার পর ইরানকে আবারও আলোচনায় ফিরতে বলায় ইউরোপীয় কর্মকর্তাদের কড়া সমালোচনা করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি তাদের উদ্দেশে পাল্টা প্রশ্ন ছুড়ে জানতে চান যুক্তরাষ্ট্র–ইসরায়েল আলোচনা ভেস্তে দিয়েছে , ইরান ফিরবে কীভাবে?? সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বিবৃতিতে ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়নের নেতারদনর প্রতি এ ক্ষোভ প্রকাশ করেন আব্বাস আরাকচি।
তিনি বলেন, ‘গত সপ্তাহেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ছিলাম আমরা, ইসরায়েল সেই কূটনীতি ধ্বংস করেছে। চলতি সপ্তাহেও আমরা ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে কথা বলছিলাম, তখন যুক্তরাষ্ট্র বোমা ফেলে সেই কূটনীতিকে উড়িয়ে দিয়েছে।’
তিনি প্রশ্ন তোলেন— ‘এখন ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা আবার ইরানকে আলোচনায় ফিরতে বলছে। কিন্তু যে আলোচনা কখনো আমরা ছাড়িইনি, নষ্ট করিনি সেখানে আমরা আবার কীভাবে ফেরত যাবো?’এখন আপনি কী উপসংহার টানবেন?
তবে ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি বলছেন, ইরানকে ‘আলোচনায় ফিরতে’ হবে।’ বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের প্রতি চরমভাবে ক্ষুব্ধ ইরান। সেই ক্ষোভই প্রতিফলিত হয়েছে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে।










