ইরানের সঙ্গে চলমান সংঘাত শিগগিরই শেষ হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত আইনপ্রণেতাদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তিনি বলেন, আমরা খুব দ্রুত এ যুদ্ধ শেষ করতে যাচ্ছি। খবর আল-জাজিরা।
ইরান সমঝোতায় পৌঁছাতে আগ্রহী উল্লেখ করে ট্রাম্প বলেন, তারা (ইরান) মরিয়া হয়ে একটি চুক্তি করতে চায়; তারা এতে (যুদ্ধে) ক্লান্ত। তাদের পারমাণবিক অস্ত্রের বিষয়টি ভাবছে। তবে আমরা তাদের কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেব না।
ট্রাম্প আরো বলেন, আমরা দারুণ কাজ করেছি। আমার মনে হয়, আমরা খুব দ্রুত এর (যুদ্ধ) সমাপ্তি টানতে যাচ্ছি। তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না এবং আশা করছি, আমরা খুব সুন্দরভাবেই বিষয়টি সম্পন্ন করব।
ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে সামনে এলো যখন কংগ্রেসের স্পষ্ট অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বন্ধ করতে রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেট একটি ওয়ার পাওয়ারস রেজোলিউশন বা যুদ্ধ ক্ষমতা প্রস্তাব এগিয়ে নেয়ার পক্ষে ভোট দিয়েছে।










