আইসিসি ওয়ানডে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে ৩২৩ রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড। সোমবার (৯ অক্টোবর) ভারতের হায়দরাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে দুপুর বাংলাদেশ সময় ২টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হয়।
এদিন টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান নেদারল্যান্ডস
অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস। ম্যাচের শুরুটা দেখেশুনে করেন কিউই দুই ওপেনার ডেভন কনওয়ে
ও উইল ইয়ং। এ জুটি ৭৩ বলে ৬৭ রান তোলে। জুটি ভাঙেন ফন ডার মারউই। সাজঘরে
ফেরার আগে কনওয়ে করেন ৪০ বলে ৩২ রান। দ্বিতীয় উইকেটে ৮৪ বলে ৭৭ রানের আরেকটি জুটি গড়েন
রাচিন রাবিন্দ্রা ও উইল ইয়ং।
৮০ বলে ৭ চার আর ২ ছক্কায় ৭০ রান করে উইকেট দিয়ে আসেন ইয়ং। হাফসেঞ্চুরি
পূরণ করার পর রাচিন রাবিন্দ্র তার ইংনিস বড় করতে পারেননি। ৫১ বলে ৫১ রানের ইনিংসে ৩টি
চার আর একটি ছক্কা তার ইনিংস শেষ হয়।
এরপর দ্রুতই গ্লেন ফিলিপস (৪) আর মার্ক চ্যাপম্যানকে (৫) তুলে নেয়
ডাচরা। ১৬ রানের মধ্যে ৩টি উইকেট হারিয়ে চাপে পড়ে নিউজিল্যান্ড।
তবে টম ল্যাথাম মারকুটে খেলে হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন, দলকে নিয়ে
গেছেন তিনশোর পথে। ৪৬ বলে ৫৩ রানের ইনিংসে ৬টি চার আর একটি ছক্কা হাঁকান কিউই অধিনায়ক।
শেষদিকে মিচেল স্যান্টনার ১৭ বলে খেলেন ৩৬ রানের ঝোড়ো ইনিংস। ৪ বলে
১০ রানে অপরাজিত থাকেন ম্যাট হেনরি। এতেই দলের মোট সংগ্রহ দাড়ায় ৩২২ রানে।










