দক্ষিণ আফ্রিকার দেয়া ৩৮৩ রানের জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে টাইগাররা। লিটন-তানজিদ তামিমের ব্যাটে ওপেনিং জুটিতে ৩০ রান পায় বাংলাদেশ।
১৭ বলে ১২ রান করে আউট হন তামিম। নাজমুল হোসেন শান্ত এদিন প্যাভিলিয়নে ফেরেন প্রথম বলেই। বড় রানের চাপে ব্যাট হাতে বড় ইনিংস খেলতে পারেননি অধিনায়ক সাকিবও। ১ রান করেন তিনি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৬৫ রান।










