পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আগে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ৪.৪ ওভারে ১৫ রান তুলতেই হারিয়েছে টপ অর্ডারের ৩ ব্যাটারকে। তবে সে বিপদ কাটিয়ে ওঠার চেষ্টা চালিয়ে যাচ্ছেন আফিফ হোসেন ও মাহমুদউল্লাহ রিয়াদ। এ রিপোর্ট লিখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ আর কোনো উইকেট না হারিয়ে ৬.৩ ওভারে ৩০ রান। আফিফ ১৫ ও রিয়াদ ১ রানে ব্যাট করছেন।
আজ শুক্রবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। দুই ওপনার মোহাম্মদ নাঈম শেখ ও সাইফ হাসান দু’জনেই ব্যক্তিগত ১ রান করে ফেরেন। ওয়ানডাউনে নামা নাজমুল হাসান শান্ত ফেরেন ৭ রানে। সফরকারীদের হয়ে মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ২টি ও হাসান আলী একটি উইকেট শিকার করেন।











