যে কোনো মেগা ইভেন্টের অন্যতম
আকর্ষণ থাকে উদ্বোধনী অনুষ্ঠান। কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল, আহমেদাবাদের নরেন্দ্র মোদী
স্টেডিয়ামে এবারের আইসিসি ওয়ার্ল্ড কাপের উদ্বোধনী অনুষ্ঠান হতে চলেছে নজরকাড়া। তারকায়
ঠাসা ওপেনিং সেরেমনি হওয়ার কথা ছিল। এখন শোনা যাচ্ছে বিশ্বকাপের ওপেনিং সেরেমনিই হবে
না। খবর জিনিউজ।
বিভিন্ন রিপোর্ট অনুযায়ী উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল আশা ভোঁসলে, রণবীর সিং, অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষালসহ অনেক তারকার। এখন শোনা যাচ্ছে সেই অনুষ্ঠান বাতিল হতে পারে। ১৯ নভেম্বর ওডিআই বিশ্বকাপের ফাইনাল। শোনা যাচ্ছে, ওই দিন সমাপ্তি অনুষ্ঠান হতে পারে। তা ছাড়া ভারত-পাক ম্যাচের আগেও হতে পারে কোনো অনুষ্ঠান।
যদিও এখনো কিছু নিশ্চিত নয়।
বিসিসিআই, আইসিসির পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। কী কারণে অনুষ্ঠান বাতিল
হতে পারে, সেটাও স্পষ্ট নয়।










