ওয়ানডে ক্রিকেটে তৃতীয় দ্রুততম ২০০ উইকেট শিকারের কৃতিত্ব দেখালেন নিউজিল্যান্ডের ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট। শুক্রবার ভারতের চেন্নাইয়ে বাংলাদেশের বিপক্ষে দুই উইকেট শিকারের মধ্য দিয়ে তিনি ১০৭ ম্যাচে এ কীর্তি গড়েন। এছাড়া পাকিস্তানের স্পিন গ্রেট সাকলাইন মুশতাক ১৯৯৯ সালে ১০৪তম ম্যাচে ও অজি ফাস্ট বোলার মিচেল স্টার্ক ২০২২ সালে ১০২তম ম্যাচে ২০০ উইকেটের মাইলফলকে পৌঁছান। ক্রিকইনফো