প্রথম দক্ষিণ আফ্রিকান হিসেবে এক বিশ্বকাপে ৩ বা এর বেশি সেঞ্চুরি পেলেন কুইন্টন ডি কক। চলতি বিশ্বকাপে তৃতীয় সেঞ্চুরি ওপর ভর বড় সংগ্রহের পথে করে বড় দক্ষিণ আফ্রিকা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৬ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩ উইকেটে ২০০ রান। ডি কক ১০৫ আর হেনরিখ ক্লাসেন ২১ রানে অপরাজিত আছেন।
এর আগে ৩৬ রানে ছিল না দক্ষিণ আফ্রিকার ২ উইকেট। সেখান থেকে কুইন্টন ডি কক আর এইডেন মার্করাম গড়ে দিলেন শতরানের জুটি। এই জুটি ক্রমেই বড় হচ্ছিল। অবশেষে ১৩৭ বলে গড়া ১৩১ রানের বড় জুটিটি ভাঙলেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।
মার্করাম লংঅনে তুলে মারতে গিয়েছিলেন সাকিবকে। লিটন দাস নেন সহজ ক্যাচ। ৬৯ বলে ৭ বাউন্ডারিতে ৬০ রান করে সাজঘরে ফেরেন প্রোটিয়া অধিনায়ক।তবে ডি কককে আটকানো যায়নি। এবারের বিশ্বকাপে প্রোটিয়াদের পঞ্চম ম্যাচে নিজের তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন মারকুটে এই ওপেনার। ওয়ানডে ক্যারিয়ারের যেটি ডি ককের ২০তম সেঞ্চুরি।
এদিন দলীয় ৩৩ রানে প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। রিজা হেনড্রিকসের উইকেট নিয়ে শরিফুল যে ড্যান্স দিলেন, তা নিশ্চিত চোখে লেগে থাকবে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের। দ্বিতীয় উইকেট পেতেও খুব বেশি অপেক্ষা করতে হয়নি টাইগারদের। অষ্টম ওভারের পঞ্চম বলে এবার এলবিডব্লিউর শিকার হন আরেক মারকুটে প্রোটিয়া ব্যাটার রসি ফন ডার ডুসেন। মিরাজের স্ট্রেইট বল মিস করেন ডার ডুসেন। বল সোজা আঘাত হানে প্যাডে। জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ার। ৩৬ রানে পড়ে দ্বিতীয় উইকেট।
চলতি ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা। তাদের নিট রানরেট (২.২১২) এতই ভালো যে আজ জিতলেই নিউজিল্যান্ডকে (৮ পয়েন্ট, নিট রানরেট ১.৪৮১) টপকে উঠে যাবে দুই নম্বরে। টানা পাঁচ জয়ে শীর্ষে থাকা ভারতকে (১০ পয়েন্ট) ছোঁয়া এ মুহূর্তে অসম্ভব। বাংলাদেশ ৪ ম্যাচ থেকে ২ পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের সাত নম্বরে।
ওয়ানডেতে ২৪ বারের মুখোমুখিতে প্রোটিয়ারা ১৮টি ও বাংলাদেশ ৬টি জিতেছে। তবে মুখোমুখি সর্বশেষ চার ম্যাচের মধ্যে তিনটিতেই জিতেছে বাংলাদেশ। এছাড়া বিশ্বকাপে লড়াইটা সমানে সমান (২-২)। এই পরিসংখ্যানই আজ বাংলাদেশকে আশাবাদী করে তুলছে।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, রিজা হেনড্রিকস, এইডেন মার্করাম, রাসি ফন ডার ডুসেন, হাইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, জেরাল্ড কোয়েৎজি, কেশব মহারাজ, কাগিরো রাবাদা, লিজাড উইলিয়ামস।










