ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে নাম লেখালেন দুইবারের সাবেক উইম্বলডন চ্যাম্পিয়ন পেত্রা কেভিতোভা। আজ সোমবার শেষ ষোলোর ম্যাচে তিনি ৬-২, ৬-৪ গেমে হারান চীনের ঝ্যাং সুয়াইকে।
চলতি আসরে এখনো কোনো সেট না হারা কেভিতোভা ৮৫ মিনিটেই হারিয়ে দেন প্রতিপক্ষকে। এর মধ্য দিয়ে ২০১২ সালের পর প্রথমবারের মতো রোলাঁ গারোঁয় শেষ আটে উঠলেন ৩০ বছর বয়সী চেক তারকা। সেমিফাইনালের টিকিট পেতে তিনি লড়বেন জার্মানির লরা সিগমুন্ডের বিপক্ষে, যিনি ৭-৫, ৬-২ গেমে হারান স্পেনের পল বাদোসাকে।
এদিকে ছেলেদের এককে প্রথমবারের মতো ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন গ্রিক খেলোয়াড় স্তেফানোস সিসিপাস। আজ শেষ ষোলোর ম্যাচে তিনি ৬-৩, ৭-৬ (১১/৯), ৬-২ গেমে হারান বুলগেরিয়ার গ্রিগির দিমিত্রভকে। শেষ আটে রাশিয়ার আন্দ্রেই রুবলেভের মুখোমুখি হবেন তিনি। রুবলেভ ৬-৭ (৪/৭)(, ৭-৫, ৬-৪, ৭-৬ (৭/৩) গেমে হারান মার্টন ফাকসোভিকসকে।
সূত্র: বিবিসি










