আইসিসি ওয়ানডে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ভারতকে ২৭৩ রানের লক্ষ্যমাত্রা দিয়েছে আফগানিস্তান। বুধবার (১১ অক্টোবর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথমে নির্ধারিত ৫০ ওভারে ভারতের বিপক্ষে ২৭২ রান সংগ্রহ করে হাশমাতুল্লাহ শাহিদিরা।

ম্যাচে ওপেনিং জুটিতে ব্যাট করতে নেমে ৩২ রান সংগ্রহ করে আফগানিস্তান। সপ্তম ওভারে ইব্রাহিম জাদরানকে ২১ রানে সাজঘরে ফেরান বুমরাহ। দলীয় ৬৩ রানের মাথায় গুরবাজ ও রহমত শাহকে হারিয়ে চাপে পড়ে আফগানরা। চতুর্থ উইকেট জুটিতে ১২১ রান যোগ করেন অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি ও আজমতউল্লাহ ওমরজাই। দলীয় ১৮৪ রানে এ জুটি ভাঙেন হার্দিক পান্ডিয়া। এর আগেই ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটিতে ৬২ রান করে সাজঘরে   ফেরেন আজমাতুল্লাহ।

ভারতের দুর্দান্ত বোলিংয়ে চাপে পরেন আফগানিস্তান। এ সময় ম্যাচের হাল ধরেন অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি। ক্যারিয়ারের ১৭তম ফিফটি তুলে ৮০ রানে তুলে কুলদ্বীপ যাদবের বলে আউট হন তিনি। ৪ রানের ব্যবধানে নাজিবুল্লাহ জাদরানকে ফেরান বুমরাহ। মোহাম্মদ নবীকেও ১৯ রানে ফেরান ভারতীয় পেসার। শেষের দিকে রশিদ-মুজিবের জুটিতে ২৭২ রানের পুঁজি পায় আফগানিস্তান।