জাপানের কাছে
৮-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর এবার ভিয়েতনামের কাছে ৬-১ গোলে হারের লজ্জা পেল
বাংলাদেশের মেয়েরা। এশিয়ান গেমস ফুটবলে ‘ডি’ গ্রুপের এই ম্যাচে আজ সোমবার (২৫
সেপ্টেম্বর) সাবিনা খাতুনদের নিয়ে ছেলেখেলায় মেতে ওঠে এবার বিশ্বকাপ খেলা
ভিয়েতনাম।
এই হারে শেষ
ষোলোয় ওঠার সম্ভাবনা শেষ হলো বাংলাদেশের। টানা দুই জয়ে কোয়ার্টার ফাইনালের পথে এক
পা দিয়ে রাখল ভিয়েতনাম। আজ আরেক ম্যাচে নেপালকে ৮-০ গোলে হারিয়েছে জাপান। প্রথম
ম্যাচে জাপানি মেয়েরা বাংলাদেশকেও সমনা ৮-০ গোলে হারায়। দুই ম্যাচে তারা
প্রতিপক্ষের জালে ১৬ গোল দিল!
বৃহস্পতিবার
নিয়মরক্ষার ম্যাচে সাফ প্রতিপক্ষ নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। এদিন গ্রুপ
চ্যাম্পিয়ন হতে একে অপরের মুখোমুখি হবে জাপান ও ভিয়েতনাম। গোল ব্যবধানে জাপান এতটাই
এগিয়ে যে তারা শুধু ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠবে
জাপান।
পাঁচটি গ্রুপের
চ্যাম্পিয়ন সরাসরি এবং বাকি পাঁচ গ্রুপের সেরা তিন রানার্সআপ কোয়ার্টার ফাইনাল
খেলবে।
এর আগে ছেলেদের
ফুটবলেও বিদায় নিয়েছে বাংলাদেশ। যদিও রোববার শেষ ম্যাচে শক্তিশালী চীনের সঙ্গে
গোলশূন্য ড্র করার কৃতিত্ব দেখায় লাল-সবুজ জার্সিধারীরা। তিন ম্যাচ থেকে
বাংলাদেশের অর্জন এক পয়েন্ট। চীন ও ভারত উঠেছে শেষ ষোলোয়।










