অবশেষে এবারের বিশ্বকাপে ২৬তম ম্যাচে এসে দেখা মিলল রোমাঞ্চের। চেন্নাইয়ের এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে নাটকীয়তার জন্ম দিল পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচটি। যেখানে পাকিস্তানকে এক উইকেটের ব্যবধানে হারায় প্রোটিয়ারা।
একটা সময় মনে হচ্ছিল দক্ষিণ আফ্রিকা সহজেই রান তাড়ার কাজটা সেরে ফেলবে। সেখান থেকে নাটকীয়ভাবে ম্যাচে ফেরে পাকিস্তান। কিন্তু শেষ রক্ষা হলো না বাবর আজমদের। রুদ্ধশ্বাস লড়াইয়ে পাকিস্তানকে ১ উইকেটে হারালো দক্ষিণ আফ্রিকা। ১৬ বল হাতে রেখে পাওয়া এই জয়ে পয়েন্ট তালিকারও শীর্ষে উঠে এসেছে প্রোটিয়ারা।
এদিন টস জিতে আগে ব্যাট করতে নেমে ২৭০ রানে গুটিয়ে যায় পাকিস্তান। জবাবে ১৬ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। ৯৩ বলে ৭ চার ও ৩ ছক্কায় এইডেন মারক্রামের ৯১ রানের ইনিংসের পরও জয় পেতে প্রচুর ঘাম ঝরাতে হয় তাদের।
শুক্রবার (২৭ অক্টোবর) চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। বাবর আজম ও সৌদ শাকিলের ফিফটিতে ২৭০ রানে অলআউট হয় পাকিস্তান। বাবর ৬৫ বলে ৫০ ও শাকিল ৫২ বলে ৫২ রান করেন।
২৭১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভালো শুরু আভাস দেন দুই প্রোটিয়া ওপেনার টেম্বে বাভুমা ও কুইন্টন ডি কক। তবে দলীয় ৬৭ রানের মধ্যে আউট হন এই দুই ওপেনার।
ডি কক ১৪ বলে ২৪ ও বাভুমা ২৭ বলে ২৭ রান করেন। এরপর রাসিন ভ্যান ডুসেন ও এইডেন মার্করাম মিলে ৫৪ রানের জুটি গড়েন। তবে দলীয় ১২১ রানে ৩৯ বলে ২১ রান করে আউট হন।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা। তবে একপাশ আগলে রেখে অর্ধশতক তুলে নেন মার্করাম। একাই প্রোটিয়াদের লড়াইয়ে রাখেন এই ব্যাটার।
তবে দলীয় ২৫০ রানে ৯৩ বলে ৯১ রান করে আউট হন মার্করাম। তাকে আউট করে পাকিস্তানকে ম্যাচে ফেরান উসামা মির।
মার্করামের বিদায়ের পর দক্ষিণ আফ্রিকার আরো দুই উইকেট তুলে নিয়ে ম্যাচ জমিয়ে তোলে পাকিস্তান। তবে কেশব মহারাজ ও তাবরিশ সামশির ব্যাটে ভর করে ১৬ বলে হাতে রেখে ১ উইকেটে জয় পায় প্রোটিয়ারা।
মহারাজ ২১ বলে ৭ ও সামশি ৬ বলে ৪ রানে অপরাজিত থাকেন। পাকিস্তানের পক্ষে শাহিন আফ্রিদি নেন ৩টি উইকেট।










