শুরুর ধাক্কা সামলে হেনরি নিকোলস আর উইল ইয়াং এর ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে কিউইরা। তবে ১৬তম ওভারে ফিরতে পারতেন ইয়াং। বলা যায় কপালের গুণেই বেঁচে গেছেন! দ্বিতীয় বলটি মিডল স্টাম্পের ওপর লেন্থ ডেলিভারী ছিল তানজিম সাকিবের। ইন সুইং করে বল আঘাত হানে প্যাডে। জোড়ালো আবেদন করেছিলেন বোলার কিন্তু আম্প্যায়ার সাড়া দেননি। রিভিউও নেয়নি বাংলাদেশ। পরে বল ট্র্যাকিংয়ে দেখা যায়, রিভিউ নিলে আউট হতো।

এর আগে পর দুই ওভারে মোস্তাফিজের ২ উইকেট পেলেন মোস্তাফিজুর রহমান। বৃষ্টির পর ফিজকে চার মেরে শুরু করেছিলেন ফিন অ্যালেন। তবে পরের ওভারে ফিরে প্রতিশোধ নিলেন এই বাঁহাতি পেসার। লেগ স্ট্যাম্পের ওপর করা রাইজিং ডেলিভারীতে টেনে খেলতে গিয়ে এজ হয় অ্যালেনের। উইকেটের পেছনে দুর্দান্ত ড্রাইভে সেটা তালুবন্দি করেন নুরুল হাসান সোহান। ৯ রান করা অ্যালেনকে ফিরিয়ে কিউই শিবিরে প্রথম আঘাত হানলেন মোস্তাফিজ। 

পরে ওভারে আসে নাসুম আহমেদ। তার বল ব্যাটেই লাগাতে পারে নাই ইয়াং। ওই ওভার কোনো রান নিতে পারে নাই কিউই ব্যাটাররা। ৮ম ওভারে ফের বল শুরু করেন কাটার মাস্টার ফিজ। তার বের হয়ে যাওয়া বলে জায়গায় দাঁড়িয়ে শট খেলতে গিয়ে উইকেটের পেছনে ধরা। অ্যালেনের পর এবার ফিরলেন চ্যাড বোস। ৩ বল খেলে তার ব্যাট থেকে এসেছে ১ রান। 

এ প্রতিবেদন লেখার সময় নিউজিল্যান্ডের সংগ্রহ ২২ ওভারে ২ উইকেট হারিয়ে ৭২ রান। ক্রিজে  ৩৩ রান করে উইল ইয়াং ও  হেনরি নিকোলস ২৮ রানে অপরাজিত রয়েছেন।

এদিন বিশ্বকাপের আগে চূড়ান্ত পরীক্ষা-নিরীক্ষার এক সিরিজ শুরু করছে বাংলাদেশ। বেশ কয়েকজন তারকা ক্রিকেটারের বিশ্রামের সঙ্গে দীর্ঘদিন পর মাঠে ফিরেছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকারসহ কয়েকজন। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস।

বাংলাদেশ একাদশ : লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, তানজিদ হাসান, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান, নুরুল হাসান, নাসুম আহমেদ, তানজিম হাসান ও মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ : ফিন অ্যালেন, উইল ইয়াং, চ্যাড বোস, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, রচিন রবীন্দ্র, কোল ম্যাককোচি, ইশ সোধি, কাইল জেমিসন, লকি ফার্গুসন (অধিনায়ক) ও ট্রেন্ট বোল্ট।