চীনের হাংজুতে
চলমান এশিয়ান গেমসের পুরুষ ফু্টবলে টানা দুই ম্যাচে হারল বাংলাদেশ। মিয়ানমারের
কাছে মঙ্গলবার ১-০ গোলে পরাজিত হয় লাল-সবুজরা। আজ বৃহস্পতিবার আরেক প্রতিবেশী দেশ
ভারতের কাছেও একই ব্যবধানে হেরেছে তারা।
হাংজুর এক্সএসসি
স্টেডিয়ামে স্থানীয় সময় বিকাল চারটায় শুরু হওয়া ম্যাচে বাংলাদেশ দল দারুণ খেলেও জয়
পায়নি। ভারতকে একাধিক আক্রমণ থেকে বাঁচিয়েছেন গোলকিপার ধীরাজ সিং। বাংলাদেশ যতবার
আক্রমণ করেছে ততবারই দক্ষতার সঙ্গে আটকে দিয়েছেন এই গোলকিপার।
৭৭ মিনিটে গোলের
নিশ্চিত থেকে ভারতকে বাঁচান গোলকিপার ধীরাজ। জনি বক্সের ভিতরে বল পান, তখন ভারতের
ডিফেন্ডাররা কেউ সেখানে ছিলেন না। ধীরাজ বডি ছুঁড়ে বল আটকে দেন। একক দক্ষতায় তিনি
গোল বাঁচান।
এরপর ৮৩ মিনিটে
পেনাল্টি পায় ভারত। বাংলাদেশের অধিনায়ক ব্রেসিকে বক্সের মধ্যে ট্যাকল করেন।
পেনাল্টি থেকে গোল করেন সুনীল ছেত্রী। ম্যাচের শেষ মুহূর্তের এগিয়ে যায় ভারত। এরপর
আর গোল হয়নি। বাংলাদেশ আক্রমণ করলেও তা কার্যকর হয়নি।
৮৫ মিনিটে
পেনাল্টি থেকে গোল হজম করে ম্যাচে পরাজিত হয় বাংলাদেশ। ভারতীয় জাতীয় দলের অধিনায়ক সুনীল
ছেত্রী ৮৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ভারতকে মূল্যবান জয় এনে দেন। আগের ম্যাচে
বাংলাদেশ হেরেছিল আত্মঘাতী গোলে।
আগের ম্যাচে ভারত
৫-১ গোলে বিধ্বস্ত হয় চীনের কাছে। তাই আজকের জয়টি তাদের টিকে থাকার জন্য অত্যন্ত
গুরুত্বপূর্ণ ছিল। আর আজকের পরাজয়ে বাংলাদেশের বিদায় প্রায় নিশ্চিত হয়ে গেল।
আজ সন্ধ্যায় ‘এ’
গ্রুপের আরেক ম্যাচে মুখোমুখি হবে চীন ও মিয়ানমার।
২৪ সেপ্টেম্বর
শেষ ম্যাচে চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। শেষ ম্যাচে ভারত খেলবে মিয়ানমারের
বিপক্ষে।
এশিয়া গেমসে
প্রতিটি দেশের অলিম্পিক দল অংশ নেয়। প্রতি দলে ২৩ বছরের উর্ধ্বে তিনজন খেলোয়াড়
থাকতে পারেন।
এশিয়ান গেমসের
পুরুষ ফুটবলে মোট ২১টি দল ছয়টি গ্রুপে বিভক্ত হয়ে লড়ছে। এখান থেকে মোট ১৬টি দল উঠবে
নকআউট পর্বে।










