বেঙ্গালুরুর
এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আজ ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপের রাউন্ড রবিন লিগের শেষ
ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছে ভারত।
চলতি
আসরে একমাত্র অপরাজিত দল ভারত। স্বাগতিকরা এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে সবগুলোতে জিতেছে।
এছাড়া সেমিফাইনালের বাকি তিন দল দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের
প্রত্যেকেই কমপক্ষে দুটি ম্যাচ হেরেছে। রাউন্ড রবিন লিগে অপরাজিত থেকেই সেমিফাইনালের
প্রস্তুতি সারতে চায় রোহিত শর্মার ভারত। বুধবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে
প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত।
এদিকে,
ডাচরা দুই জয় নিয়ে টেবিলের তলানিতে অবস্থান করছে। তারা আজ কোনো অঘটন ঘটিয়ে ভারততে
হারাতে পারলে বাংলাদেশ ও শ্রীলংকাকে টপকে টেবিলের আট নম্বরে উঠে চ্যাম্পিয়ন্স
ট্রফির টিকিট পাবে। তাই এই ম্যাচটির দিকে দৃষ্টি থাকবে বাংলাদেশেরও।
টস
জিতে রোহিত বলেন, ‘আমরা এই টুর্নামেন্টে যেভাবে খেলছি, তাতে আমি অবিশ্বাস্য রকমের
খুশি। অধিনায়ক হিসেবে আমার কাজটি সহজ হয়ে গেছে। আমরা আজ একই একাদশ নিয়ে খেলছি।’
ভারত
একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ
রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, জশপ্রীত বুমরাহ ও
মোহাম্মদ সিরাজ।
নেদারল্যান্ডস
একাদশ: ম্যাক্স ও’ডাউড, ওয়েসলি বারেসি, কলিন অ্যাকারম্যান, সাইব্র্যান্ড
এঙ্গেলব্রেখট, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), বাস ডি লিডি, তেজা নিদারামানু, লোগান ফন
বিক, রোয়েলফ ফন ডার মারউই, আরিয়ান দত্ত, পল ফন মিকিরেন।










