জার্মানির লাউরা সিগমুন্ডকে হারিয়ে ২০১২ সালের পর প্রথমবারের মতো ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে উঠেছেন পেত্রা কেভিতোভা। 

চেক তারকা কেভিতোভা এ বছর রোলা গারোঁতে এখন পর্যন্ত কোনো সেটে হারেননি। সেই ধারাবাহিতা অব্যাহত রাখার পথে জার্মান প্রতিপক্ষকে তিনি কোনো সুযোগই দেন। সরাসরি সেটে জয়ের পথে উড়িয়ে দিয়েছেন ৬-৩, ৬-৩ গেমে।

সেমিফাইনালে তার প্রতিপক্ষ সোফিয়া কেনিন কিংবা ডেনিয়েলে কলিনসের যেকোন একজন। অল আমেরিকান কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবেন এ দুজন। 

সেমিতে উঠার পর ফ্রেঞ্চ ওপেন তার জন্য ‘সৌভাগ্যের’ উল্লেখ করে কেভিতোভা বলেন, সেমিফাইনালে উঠতে পারা আমার জন্য বিশাল ব্যাপার। শেষ ম্যাচের পর কোয়ার্টার ফাইনালে উঠে আবেগতাড়িত হয়ে পড়েছিলাম। আর এখন আমি সেমিতে। যা ঘটেছে তারপর এরকম কিছু হতে পারে আমি তা কখনো ভাবিনি 

উল্লেখ্য, ২০১৬ সালের ডিসেম্বরে দুর্বৃত্তের হাতে চুরিকাঘাতে মারাত্মকভাবে আহত হন কেভিতোভা। সে সময় যে হাতে খেলেন তার লিগামেন্টও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ডাক্তারসহ অনেকেই তার ক্যারিয়ারের শেষও দেখে ফেলেছিলেন। কেভিতোভা নিজেও ভাবতে পারেননি যে, তিনি আবার কোর্টে ফিরে রাজত্ব করতে পারবেন। যদিও হাল ছাড়তে রাজি ছিলেন না ৩০ বছর বয়সী এই টেনিস তারকা। ছয় মাস পর সেরে উঠে ২০১৭ সালে এই প্যারিস দিয়েই ফিরে এসেছিলেন তিনি। এরপর সংগ্রাম করতে হলেও গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন দেখতে ভুলেননি দুইবারের এই উইম্বলডন জয়ী। সেই স্বপ্নই এখন তাকে আরেকটি গ্ল্যান্ড স্লামের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে। 

সূত্র: বিবিসি, এএফপি