এশিয়া কাপে আজ শনিবার
চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে ভারত। শ্রীলংকার পাল্লেকেলে
ইন্টারন্যাশন ক্রিকেট স্টেডিয়ামে এ প্রতিবেদন লেখার সময় বৃষ্টিতে খেলা বন্ধ ছিল। তার
আগে ৪.২ ওভারে ভারতের সংগ্রহ ছিল ১৫/০। রোহিত শর্মা ১৮ বলে ১১ ও শুভমান গিল ৭ বলে শূন্য
রানে অপরাজিত ছিলেন।
ওয়ানডে ক্রিকেটে ভারত-পাকিস্তান
দ্বৈরথের সূচনা সেই ১৯৭৮ সালে। ৫০ ওভারের ক্রিকেটে দুই দল সর্বশেষ মুখোমুখি হয়েছে ২০১৯
সালের বিশ্বকাপে। দুই প্রতিবেশী ও চিরপ্রতিদ্বন্দ্বী দেশ এখন পর্যন্ত ১৩২টি ওয়ানডে
ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে পাকিস্তান ৭৩টিতে ও ভারত ৫৫টিতে জিতেছে। ফলহীন ছিল
৪টি ম্যাচ।
এশিয়া কাপের ওয়ানডে ফরম্যাটে
১৩ বারের লড়াইয়ে ভারত ৭টি ও পাকিস্তান ৫টি জিতেছে। আর টি২০ ফরম্যাটে তিনবারের দেখায়
ভারত ২টি ও পাকিস্তান ১টিতে জিতেছে। সব মিলে, এশিয়া কাপে ১৬ বারের মোকাবেলায় ভারত ৯টি
ও পাকিস্তান ৬টি ম্যাচ জিতেছে।
পাকিস্তান স্কোয়াড
ইমাম-উল-হক, ফখর জামান,
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ
নওয়াজ, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ।
ভারত স্কোয়াড
রোহিত শর্মা (অধিনায়ক),
শুভমান গিল, ইশান কিশান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া রবীন্দ্র জাদেজা,
শারদুল ঠাকুর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ ও জসপ্রিত বুমরাহ।










