ইউএস ওপেনে স্বদেশী খেলোয়াড় লাসলো জেরের কাছে প্রথম দুই সেট হেরে অঘটনের মুখে পড়তে যাচ্ছিলেন শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ। যদিও জোকোভিচ বলেই অবিশ্বাস্য প্রত্যাবর্তন করতে পেরেছেন। শেষ পর্যন্ত ৪-৬, ৪-৬, ৬-১, ৬-১, ৬-৩ গেমের জয় তুলে নেন ২৩ বারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন। ৩৬ বছর বয়সী জোকোভিচ রেকর্ড ২৪তম গ্র্যান্ড স্লাম জিততে খেলছেন ফ্লাশিং মিডোতে। বিসিবি