বেলজিয়ামে চলমান ওয়ার্ল্ড জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় স্বর্ণপদক জয়ের মধ্য দিয়ে ইতিহাস গড়লেন যুক্তরাষ্ট্রের সিমোন বাইলস। বিশ্বে তিনিই এখন সবচেয়ে বেশি পদকজয়ী জিমন্যাস্ট। শুক্রবার যুক্তরাষ্ট্রকে টানা সপ্তম টিম শিরোপা জিততে সাহায্য করার পর গতকাল ২৬ বছর বয়সী সুপারস্টার অল-অ্যারাউন্ডে স্বর্ণ জয় করেন। অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়নশিপ মিলিয়ে ৩৪টি পদক জিতলেন তিনি, যা পুরুষ ও নারীদের মধ্যে সর্বোচ্চ। বিবিসি